নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে এতিমখানায় মাক্স, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে ।
বুধবার সকালে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস এর উদ্দ্যোগে এতিমখানার শিশু ও স্টাফদের মাঝে এসব বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর মডেল থানার ওসি (তদন্ত) সঞ্জুর মোর্শেদ শাহীন।
এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষের জীবন বিপর্যস্ত। একমাত্র সচেতনতাই পারে এই করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা করতে। সবার পাশাপাশি এতিমখানার শিশুদেরও সুরক্ষা প্রয়োজন। তাদেরও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হতে হবে। এজন্যই আমি রাস্তাঘাটে বিতরণ না করে আমরা এতিমখানায় বিতরণ করেছি।
বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ পৌর শহরের নতুন পাড়া এলাকায় বাসায় বাসায় গিয়ে শ্রমজীবী মানুষের মাঝে, ১০ কেজি চাউল, ১ কেজি পেঁয়াজ, ২ লিটার তেল ও নগদ ১ হাজার টাকা করে বিতরণ করেন।
শুক্রবার দুপুরে পৌর শহরের উকিলপাড়ায় শ্রমজীবী মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বিধান দাস, সেবক, তাপশ, শাধন ভদ্র, সমু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি