স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে মাস্টার্স পরীক্ষার কেন্দ্র ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বুধবার সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজকে মাস্টার্স পরীক্ষার কেন্দ্র হিসাবে তালিকাভুক্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয় । জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও উপ পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত ২০১৩ সালের মাস্টার্স পরীক্ষার কেন্দ্র তালিকা থেকে এই তথ্য জানা যায়। সুনামগঞ্জ সরকারি কলেজের মাস্টার্স পরীক্ষার্থীরা সুনামগঞ্জ মহিলা কলেজে কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এর আগে গত ২০ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমে মাস্টার্স পরীক্ষা কেন্দ্র সিলেটে ঘোষণা করেছিল।
সুনামগঞ্জ সরকরি কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরী ও সাধারণ সম্পাদক দ্বিপাল ভট্টাচার্য্য যৌথ বিবৃতিতে বলেন, মাস্টার্স পরীক্ষা কেন্দ্র সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে করায় আমাদের আন্দোলন সফল হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে এ ধরণের সমস্যা সমাধানে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।