- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মাস্তুরা-মবশ্বির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার
মাস্তুরা মবশ্বির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন পিএসসির চেয়ারম্যান, সাবেক শিক্ষা সচিব ড. মোহাম্মদ সাদিক।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খানম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সুলেমান মিয়া, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মাস্তুরা মবশ্বির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র শীল প্রমুখ।
শিক্ষা উপকরণ বিতরণ শেষে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ‘একটা সময় ছিল শিক্ষার্থীরা কষ্ট
করে লেখা পড়া করতো, খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে, দেশে এখন আর এই অবস্থা নেই। ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেবার জন্য সরকার নানা সহায়তা কার্যক্রম চালু করেছেন। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই পৌঁছে দিচ্ছে সরকার।’
তিনি বলেন, ‘এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতে পড়াশুনায় সমস্যা না হয়, সেজন্য বিদ্যালয়ের ২য় তলা নির্মাণ এবং স্কুলের মাঠে একটি শহীদ মিনার নির্মাণ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো। আশাকরি তাঁরা সেটি করবেন।’

  • [১]