হাফিজ আতাউর রহমান লস্কর
(পূর্বপ্রকাশের পর)
বর্জনীয় বিষয়:
*অহেতুক কথা বলা থেকে যতেœর সাথে বিরত থাকবে, কঠিন প্রয়োজন ব্যতীত দুনিয়াবী কথা বলবে না *সর্বপ্রকার গোনাহ বিশেষত: সিনেমা দেখা, কু-দৃষ্টি, গীবত, জুয়া, লটারী, টেলিভিশন দেখা, রেডিওতে গান, বাজনা শোনা, মোবাইল ফোনের রিং টোনের গানবাজনা শোনা, শরয়ী পর্দা না করা, গালিগালাজ ও ঝগড়া বিবাদ করা, দাড়ি মু-ানো বা এক মুঠের চেয়ে ছোট করে দাড়ি কাটার মতো গোনাহসমুহ হতে খুবই গুরুত্ব যতেœর সাথে নিজেকে বিরত রাখতে হবে। অন্যথায় এরূপ রোজার ফায়দা ও পুরস্কার অর্জিত হবে না। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। যতক্ষণ না ভেঙে ফেলা হয়, ঢাল ভেঙে ফেলার অর্থ হলো, গোনাহে লিপ্ত হওয়াÑ মিশকাত শরীফ। হাদীস শরীফে এরশাদ হয়েছে, এই ব্যক্তি ধ্বংস হউক যে রমজান মাস পেয়েও নিজের গোনাহ মাফ করাতে পারলো না।
সতর্কবাণী:
পানাহার মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। রোজার কারণে তা ত্যাগ করা হয়েছে। বিড়ি, সিগারেট, হুক্কা, পান, তামাক যা মানুষ অসংখ্য বার পান করে থাকে। রোজার রবকত ও ফায়দা লাভ করার জন্য এসব কিছু ত্যাগ করার কষ্টও তাকে সহ্য করতে হয়। যে সকল বিষয় সর্বাবস্থায় নিষিদ্ধ ও পরিত্যজ্য, রোজা রাখার অবস্থায় যদি সে সকল কাজ করা হয়, তাহলে সেটা কিরূপ অনুচিত ও গর্হিত কাজ হবে। হাদীস শরীফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি রোজা রেখেও গোনাহের কথা ও কাজ ত্যাগ না করে আলাহপাকের নিকট তার পানাহার ত্যাগ করার কোনো মূল্য নেই। হিম্মত করলে কঠিন কাজও আলাহপাকের দয়ায় খুবই সহজ হয়ে যায়। এক ব্যক্তি দিনে প্রায় বিশটি সিগারেট পান করতো, তাকে যখন বলা হলো যে মুখ দিয়ে কুরআন শরীফ তেলাওয়াত করা হয়, আল্লাহপাকের জিকির করা হয়, সেই মুখকে যদি সিগারেটের দূর্গন্ধ দ্বারা দুষিত ও দূর্গন্ধযুক্ত করা হয়, তা হলে সেটা কি ধরণের অসঙ্গত ও অনুচিত বিষয় হবে। একথা শুনে তৎক্ষণাৎ এক ব্যক্তি হিম্মত করে দৃঢ় পণ করল, এখন থেকে সে আর সিগারেট পান করবে না, অথচ তার সিগারেট পান করার অভ্যাস ৩০ বছরের অধিক। (চলবে)