মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার প্রাক্তন মহ সভাপতি মায়া রানী কর’র শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সংগঠনের কার্যালয়ে সভার শুরুতে প্রয়াত মায়া রানী কর’র আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মহিলা পরিষদ জেলা শাখার কার্যালয়ে শোক সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য। শোক সভায় বক্তব্য রাখেন, মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি রঞ্জিতা রায়, কলি তালুকদার, সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, অর্থ সম্পাদক মল্লিকা দাশ, লিগ্যাল এইড সম্পাদকরাশিদা বেগম প্রমুখ।
শোক সভায় বক্তারা প্রয়াত মায়া রানী কর’র স্মৃতিচারণ করেন এবং তার আদর্শ অনুসরণ করে সকলকে পথ চলার আহবান জানান।