স্বামী স্থিরাত্মানন্দ
শ্রীশ্রী দুর্গাপূজা হলো মাতৃভাবে ঈশ^রের আরাধনা।
আগুন এবং তার পোড়ানোর শক্তি যেমন অভেদ, সে রকম ঈশ^র আর তাঁর শক্তি অভেদ।
শ্রীরামকৃষ্ণ বলেছেন, —তোমরা যাঁকে ঈশ^র বল, ব্রহ্ম বল—আমি তাঁকে মা বলি। মা নামটি মধুর।
দুর্গাপূজা হয় চন্দ্রের তিথি অনুসারে।
ষষ্ঠীর সন্ধ্যাকালে বোধন হয়। ষষ্ঠী যদি সন্ধ্যায় না থাকে, তবে পঞ্চমীর সন্ধ্যায় বোধন হয়। বোধন মানে জাগানো। মানুষের ছয় মাসে দেবতাদের এক দিন, ছয় মাসে এক রাত। শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন। শ্রীরামচন্দ্র অসময়ে মা দুর্গাকে জাগিয়ে দুষ্ট রাবন বধের জন্য আরাধনা করেছিলেন। এই ঐতিহ্য স্করণ করে এখনও শরৎকালে ষষ্ঠীর সন্ধ্যাকালে বোধন হয়। বোধন হয় বেল গাছের তলায়। দেবতারাও বেল গাছের তলায় বোধন করেছিলেন। সেটা স্মরণ করে এখনও বেল গাছের তলায় বোধন করা হয়। বেল গাছের অন্য নাম শ্রীবৃক্ষ। শ্রী অর্থ সম্পদ বা সৌন্দর্য। সুতরাং পূজারী সম্পদ বা সৌন্দর্য বা সংসারের উন্নতির জন্য এবং জ্ঞান ভক্তি লাভের জন্য বিল্ববৃক্ষের মূলে দুর্গাপূজার বোধন করেন। বোধনে ঘট স্থাপন করা হয়। ঘট হল হৃদয়ের প্রতীক। ঘটের জলে যেমন প্রতিবিম্ব পড়ে, সে রকম ভক্তের হৃদয়েও মায়ের ভাব বা ধারণা হয়। সেই ধারণা অনুযায়ী প্রতীমা তৈরী করা হয়। তাই ভক্ত নিজের হৃদয়ে, ঘটে এবং প্রতিমায় মায়ের পূজা করে থাকেন। দুর্গাপূজার অধিবাস হল বিভিন্ন সুগন্ধি ও মাঙ্গলিক দ্রব্য স্পর্শ করে অতিথি বরণ করে নেয়ার মত। মা দুর্গাকে প্রতিমায় এব্ং নবপত্রিকায় বরণ করে নেয়া হয়।
দুর্গাপূজার কল্পারম্ভ হল চার দিন ধরে পূজার পরিকল্পনা শুরু। সপ্তমী, অষ্টমী ও নবমী—এই তিন দিন মায়ের বিশেষ পূজার সংকল্প বা পরিকল্পনা করা হয় কল্পারম্ভে।
চ-ীপাঠ ঃ কল।পারম্ভ হতেই শ্রীশ্রী চ-ীপাঠ হয়ে থাকে। চ-ী মার্কন্ডেয় পুরানের অন্তর্গত। এ চ-ীতে মায়ের পূজার দর্শন ও প্রতিমায় বিশেষ করে মাটির প্রতিমায় পূজার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে।
সপ্তমীর পূজা শুরু। নবপত্রিকা ও প্রতিমার সংস্কার করে এবং পূজারী নিজের হৃদয় থেকে প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করে পূজা শুরু করা হয়। নানা উপহার ও উপকরণে মাকে পূজা করা হয়। এদিন মহা¯œান করানো হয় বিভিন্ন তীর্থ সহ বিভিন্ন স্থানের মাটি এবং বিভিন্ন তীর্থের জল দিয়ে। মহা¯œানের ফলে ভক্তগণ বিভিন্ন পাপা থেকে মুক্ত হয়ে পবিত্র হন। সকল দেবতা মায়েরই সন্তানমাত্র, পরমেশ^রের শক্তি। যেমন বিদ্যাশক্তি, ধন শক্তি, শ্রম শক্তি, রক্ষা শক্তি। কার্তিক গণেশ, লক্ষ্মী ও সরস্বতী সহ সকল দেবতার বিশেষ পূজা হয় এদিন।
অষ্টমীতে সপ্তমীর পূজার মতই পূজা ও মহা¯œান হয়। এদিনের বিশেষত্ব হল অষ্টমীতে কুমারী পূজা হয়। বিশেষ করে রামকৃষ্ণ মিশনে এ পূজা বিশেষ ভাবে করা হয়। মাতৃভাবের পবিত্রতার প্রতীক অল্পরয়স্কা কুমারীকে পূজার স্থানে বসিয়ে নানা উপহার দিয়ে পূজা করা হয়। সকল নারীর মধ্যে দেবীর প্রকাশ মনে করে এ পূজা করা হয়। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তসৌ নমস্তসৌ নমস্তসৌ নমো নমঃ।
সন্ধিপূজা ঃ অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিটÑএই ৪৮ মিনিট ধরে সন্ধিপূজা হয়। এই সন্ধিপূজার সময় দুর্গা দেবীকে কালী রূপে পূজা করা হয়। এ সময়ই রামচন্দ্রের হাতে দুষ্ট রাবন নিহত হয়।
নবমীতে সপ্তমী অষ্টমীর মতই পূজা ও মহা¯œান হয়। তবে এদিন হোম হয়, অর্থাৎ বৈদিক পদ্ধতি অবলম্বন করে ঘৃত দিয়ে বিল্বপত্র মন্ত্র উচ্চারণ করে অগ্নিতে আহুতি দেওয়া হয় এবং বিশেষ পূজা সমাপ্তি হয়। প্রতিদিন বিশেষ পূজহায় ১৬টি দ্রব্যের সাহায্যে মায়ের পূজা করা হয়। উপহার দিয়ে সম্মান জানানো হয়। যেমন পা ধোয়ার জল, সুগন্ধি ফুল, সুগন্ধি চন্দন, ধূপ, দীপ, মধুপর্ক, নৈবদ্য বা খাদ্যদ্রব্য, পান, ডাব, মালা, বস্ত্র, উত্তরীয় (চাদর), আলতা, আংটি, শাঁখা, সিন্দুর প্রভৃতি দ্রব্যে পূজা করা হয়। মাননীয় ব্যক্তিকে সমাজে সম্মান জানানোর মতই তাঁকে সম্মান জানানো হয়। বিভিন্ন তীর্থ স্থানের মাটি ও তীর্থের জল দিয়ে মাকে ¯œান করানো হয়। এই ¯œানের ফলে ভক্তগণ মায়ের কৃপায় সমস্ত পাপা থেকে মুক্ত হন। রাজার দরজায় মাটি থেকে বেশ্যার দরজার মাটি দরকার হয়, এটা মনে করার জন্য যে মা সকলের। মা সকল স্থানেই আছেন।
আমাদের অন্তরের কাম, ক্রোধ, লোভ নামক অসুর থেকে মা আমাদের রক্ষা করেন, সেরকম মা সন্তানকে রক্ষা করেন। এজন্য তাঁর দশ হাতে দশ অস্ত্র। তিনি আমাদের দশদিক থেকে রক্ষা করেন।
এই পৃথিবীর সমস্ত শস্যের মধ্যে থেকে মানুষের ক্ষুধার অন্ন জুগিয়ে মানুষকে দুর্গতি থেকে রক্ষা করেন। এজন্যও তিনি দুর্গা। নবপত্রিকা বা নয় প্রকার শস্য দিয়ে দুর্গার একটি প্রতিমা তৈরী করা হয়, এজন্য তাকে বলা হয় কলাবউ। নয়টি শস্য হল ঃ কলা, বিল্ব, অশোক, জয়ন্তি, ডালিম, মানকচু, খান, হরিদ্রা, শে^ত অপরাজিতা লতা দিয়ে জড়িয়ে বাঁধা হয়। এটিও দুর্গার প্রতিমা। প্রকৃতির প্রতি বিশেষ করে শস্যসস্পদের প্রতি আমাদের কিরকম গভীর মনোযোগ দিতে হবে তাও এ পূজার নবপত্রিকায় দুর্গাপূজার মাধ্যমে প্রকাশ করা হয়।
দশমীতে বিসর্জন। প্রতিমা থেকে ঘটে এবং ঘট থেকে আবার ভক্তের হৃদয়ে মাকে নিয়ে আসাকে বিসর্জন বলে। মা সাকার থেকে আবার নিরাকার হয়ে ভক্তের হৃদয় থেকে ভক্তকে রক্ষা করবেন। মাকে হৃদয়ে অনুভব করে আনন্দে ভক্তগণ পরস্পর কোলাকুলি করে। আমাদের অন্তরের অসুরকে জয় করার উপলব্ধিতে সকলে আনন্দে মার জয়ধ্বনি দিতে থাকে।
লেখক: সহ-সম্পাদক, ঢাকা রামকৃষ্ণ মঠ।