- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মিছাখালী রাবার ড্যাম’র উদ্বোধন আগামীকাল

স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নে নির্মিত মিছাখালী রাবার ড্যাম’র উদ্বোধন করা হবে আগামীকাল শনিবার। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নির্মিত মিছাখালী রাবার ড্যাম উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. শামসুন নাহার বেগম, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিউর রহমান, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন, বিএডিসি’র সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) ড. মো. সাইদুর রহমান সেলিম।
এসময় মিছাখালী রাবার ড্যামের উপকারভোগী, কর্মকর্তা ও সুধীজনরা উপস্থিত থাকবেন।

  • [১]