স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে নির্মাণাধীন মিছাখালী রাবার ড্যামের স্প্যান ধসে যাওয়ার ঘটনার স্থান পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। শুক্রবার বিকালে তদন্ত কমিটির আহ্বায়ক কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুর রউফ, বিএডিসি (ক্ষুদ্র সেচ)’র পরিচালক মো. সাইদুর রহমান সেলিম, আই এম ই ডি পরিচালক মো. আফজাল হোসেন, কৃষি মন্ত্রনালয়ের উপ-সচিব সুব্রত ভৌমিক, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, বিএডিসি সিলেটের নির্বাহী প্রকৌশলী কাজী ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ঠিকাদার, তদারকির দায়িত্বে নিয়জিত প্রকৌশলীসহ স্থানীয় লোকজনের সাথে কথা বলেন।
এসময় বাদাঘাট (দঃ) ইউপি চেয়ারম্যান অ্যাড. ছবাব মিয়া, ডিএডিসি প্রকল্প পরিচালক ধীরেন্দ্র দেবনাথ, সিলেটের তথ্যাবধায়ক প্রকৌশলী সাহাবুদ্দিন তালুকদার, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহেদুল হক, বিএডিসি সুনামগঞ্জ’র সহকারী প্রকৌশলী আবু আহমেদ মাহমুদুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, ঠিকাদার পক্ষে আবুল কালাম, উত্তম সরকার, গণমাধ্যম কর্মীসহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ৩ মার্চ নির্মাণাধীন উপজেলার মিছাখালী রাবার ড্যাম ছাদের স্প্যান ভেঙে ধসে ৬জন শ্রমিক আহত হয়। এ ঘটনায় স্থানীয় জনগণ নির্মাণ কাজের গুণগত মান নিয়ে ক্ষোভ প্রকাশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন করে এবং সুষ্ঠু তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।