- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মিছিল-শোডাউন করে সম্মেলন সফলের আহ্বান

বিন্দু তালুকদার
জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সফল করতে শহরে মিছিল-শোডাউন ও সম্মেলন স্থল পরিদর্শন করেছেন জেলার ৪ এমপির নেতৃত্বাধিন অংশের নেতাকর্মীরা। বুধবার বিকালে শহরের মল্লিকপুর এলাকা থেকে বিশাল মোটরসাইকেল বহর ও ট্রাকের মিছিল নিয়ে সম্মেলনস্থলে যান নেতাকর্মীরা। মিছিলটি শহেরর প্রধান সড়ক দিয়ে যাবার সময় সড়কের দুই পাশে থাকা লোকজনকে শুভেচ্ছা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ মিছিলের সামনে ট্রাকে থাকা নেতারা। রাস্তার পাশে থাকা লোকজনও নেতাদের শুভেচ্ছার জবাব দেন হাত উঠিয়ে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা কেবল শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আওয়ামী লীগের জেলা সম্মেলনে আমন্ত্রণের স্লোগান দেন।
মিছিলে ও সম্মেলনস্থল পরদির্শনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এমপি মুহিবুর রহমান মানিক, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এমপি অ্যাড.শামছুন নাহার বেগম শাহানা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, যুবলীগের প্রেসিডিয়াম  
সদস্য জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, প্রচার সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা কৃষক লীগের সাবেক সাধালর সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুলসহ জেলা যুবলীগ, জেলা শ্রমিক লীগ ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে এমপিদের নেতৃত্বাধিন অংশের মিছিল-শো ডাউনের পর পরই শহরের রমিজ বিপণির আওয়ামী লীগ কার্যালয় থেকে আরেকটি মিছিল বের হয়। এই অংশের মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ওয়াহিদুর রহমান সুফিয়ান, জেলা কৃষক লীগের সভাপতি সুবীর তালুকদার  বাপ্টু, আ.লীগ নেতা অ্যাড. আব্দুল করিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু প্রমুখ।
সন্ধ্যায় সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুলের সমর্থকরা সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়ে শহরে মিছিল করেন। মিছিলে নেতৃত্ব দেন- আওয়ামী লীগ নেতা অ্যাড, চাঁন মিয়া, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. শুকুর আলী, জিতেন্দ্র তালুকদার পিন্টু, আজহারুল ইসলাম শিপার, অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু প্রমুখ।

  • [১]