বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম, জেলা বিএনপির সদস্য, ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর বাসায় হামলার প্রতিবাদে নিন্দা জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। রবিবার প্রেস বিবৃতিতে নিন্দা জানান জেলা বিএনপি নেতা ওয়াকিফুর রহমান গিলমান, অ্যাড.মল্লিক মঈনউদ্দিন সোহেল, নাদের আহমদ, আকবর আলী, রেজাউল হক, সেলিম উদ্দিন আহমেদ, কাজী
নাছিম উদ্দিন লালা, আবুল মনসুর মো. শওকত, আনছার উদ্দিন, ছাত্র দলের আহবায়ক রুরুল ইসলাম নুরুল, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লা আল নোমান, আব্দুল হাই, ফুল মিয়া, আব্দুল ওয়াদুদ প্রমুখ।
এদিকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ রবিবার ছাত্রদল নেতা শাহ ফরহাদ’র নেতৃত্বে শহরের বক পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড় সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রখেন জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম,আফিকুল ইসলাম, মোস্তাক আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য রুহুল হাসান রুপক, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ, ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ সুমন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা জাহেদ আহমদ, জেলা ছাত্রদল নেতা জাকারিয়া অপু, কাজী মিসবাহ, রাসেল আহমেদ, এইচ এম আলমগীর, মালেক মিয়া, ইব্রাহীম মিয়া, সাইফুল ইসলাম রাহী, সাদিক আহমেদ, তালেব মিয়া, সরোয়ার আহ্মদ, তারেক আহমেদ,জিয়াউর রহমান,জয়নুল হক,ফয়সল আহমদ,ইমাম উদ্দিন, আসাদ আহমেদ, হারিছ মিয়া, মোস্তাক আহমেদ, সুজাত আহমেদ, সুহিন চৌধুরী, কয়েস নূর, শাফি উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা, মিজানুর রহমান চৌধুরীর বাসায় হামলাকারীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি