- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মিথ্যা অভিযোগ দিয়ে জামালঞ্জের সার ডিলারকে হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার
ভুয়া স্বাক্ষরের মাধ্যমে মিথ্যা অভিযোগ দিয়ে জামালগঞ্জের বিসিআইসির সার ডিলার মো. আলাউদ্দিনকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকার সাধারণ কৃষকরা সার ডিলারের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে দায়ের করা মিথ্যা অভিযোগের বিপরীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসকের       কাছে লিখিত আবেদন করেছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার মফিজনগর গ্রামের জিতু মিয়া, সেরমস্তপুর গ্রামের শাহাব উদ্দিন, কালীবাড়ি গ্রামের বিল্লাল হোসেন ও কবির মিয়া, কোকড়াপশি গ্রামের ইউসুফ কাজীসহ আরো কিছু কৃষক জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনকারীরা উল্লেখ করেন, এলাকার কেউ প্রতিহিংসায় বশিভুত হয়ে ভুয়া স্বাক্ষরের মাধ্যমে সার ডিলার মো. আলাউদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।

  • [১]