দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসী মিথ্যা চাঁদাবাজী মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে।
শনিবাব বিকাল ৫টায় মানববন্ধনে বক্তারা বলেন, ৯নং সুরমা ইউনিয়নের টিলাগাঁও গ্রামের মৃত ইছাক আলীর পুত্র ফরহাদ আলম ও গংদের বিরুদ্ধে তহুর আলীর পুত্র অ্যাড. ফজলুল হক গত ৩১ আগস্ট সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চাঁদাবাজী মামলা দায়ের করেন। আমরা এর প্রতিবা জানাই। ঐদিন সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে কোন রকমের চাঁদাবাজীর ঘটনা ঘটেনি। ফরহাদ আলম ও অ্যাড. ফজলুল হকদের মধ্যে দীর্ঘ দিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই বিরোধকে পুঁজি করে মিথ্যা চাঁদাবাজী মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
মানববন্ধনে ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসী জানান, শীঘ্রই উক্ত মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে এলাকাবাসী ও ব্যবসায়ীবৃন্ধ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।