- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের শহীদ আবুল হোসেন রোডের বালুর মাঠে আবুল হোসেন ক্লাবের উদ্যোগে মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে মো. ইউসুফ দল ১-০ গোলে রুয়েল তালুকদার দলকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে জাবেদ দল ২-০ গোলে দুর্জয় দলের বিপক্ষে জয়লাভ করে। তৃতীয় ম্যাচে আকাশ দল ট্রাইবেকারে ২-০ গোলে বাপ্পি দলকে হারিয়ে জয় লাভ করে। চতুর্থ ম্যাচে রুপক রুপক দল ট্রাইবেকারে ১-০ গোলে তারেক দলকে হারিয়ে জয় পায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনুর, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, সমাজসেবক হাবিবুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তপন।

  • [১]