- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি। সোমবার দুপুর ১ টায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতি ভবনের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধন       
চলাকালে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবদুল মজিদ, সাধারণ সম্পাদক মো. শেরেনুর আলী, সমিতির সাবেক সভাপতি আপ্তাবউদ্দিন আহমদ, অ্যাড. মোহাম্মদ ফজলুল হক আছপিয়া, অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, অ্যাড.সৈয়দ সায়েখ আহমদ প্রমুখ । উপস্থিত ছিলেন অ্যাড. রবিউল লেইস রোকেস, ড. মফচ্ছির মিয়া, সৈয়দ শামসুল ইসলাম, মানিক লাল দে, শফিকুল আলম, শামসুদ্দীন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা চালাচ্ছে সে দেশের রাষ্ট্রীয় বাহিনী। এই মানবতাবিরোধী অপরাধ বন্ধে জাতিসংঘ দায়সারা ভূমিকা পালন করছে।’ রোহিঙ্গাদের জীবন ও সম্পদ রক্ষায় বিশ্ব নেতৃত্বকে মিয়ানমারের ওপর কঠোর চাপ প্রয়োগের আহবান জানান আইনজীবীরা।  

  • [১]