ছাতক প্রতিনিধি
মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা-নির্যাতন বন্ধের দাবিতে ছাতকে বধির সংঘের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের বালিকা বিদ্যালয় রোডে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবা মেডিকেল সেন্টার হাসপাতালের চেয়ারম্যান জাহাঙ্গির আলম।
এসময় বধির সংঘের সভাপতি আবু ছায়েদ, সাধারন সম্পাদক নারায়ন দাস, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সাধারন সম্পাদক পারভেজ মিয়া, সদস্য রাজু উদ্দিন, নিজাম উদ্দিন, আরজু মিয়া, বদরুল ইসলাম, আব্দুল রকিব, গয়েছ আহমদ, ইয়াছিন আলী, হরুম আলী, নয়ন দাস, মিজান মিয়াসহ বধির সংঘের লোকজন মানববন্ধনে উপস্থিত ছিলেন।