লন্ডন প্রতিনিধি
অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মিয়া আখতার হোসেন ছানু ছিলেন একজন প্রচারবিমুখ সমাজকর্মী। নীরবে নিভৃত্বে সমাজের কল্যাণে কাজ করে গেছেন তিনি। শুধু একজন ক্রীড়া সংগঠক বা দেশীয় সংস্কৃতির পৃষ্ঠপোষকই ছিলেন না বৃটেনে বর্ণবাদ বিরোধী আন্দোলন এবং বাংলাদেশের যুদ্ধাপরাদের বিচারকে ত্বরান্বিত করতে কাজ করে গেছেন মিয়া আখতার হোসেন ছানু। শাপলা ইয়োথ ফোর্স গঠনের মধ্য দিয়ে বৃটেনে মৌলবাদীদের প্রতিরোধে এগিয়ে আসেন তিনি।
৮ ডিসেম্বর বিকেলে ইষ্ট লন্ডনের পলনার ষ্ট্রীটের বার্ণার সেন্টারে ঘাতক-দালাল নির্মুল কমিটি আয়োজিত যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মুল কমিটির প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী মিয়া আখতার হোসেন ছানুর শোকসভায় বক্তারা এসব কথা বলেন।
ঘাতক-দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সদস্য সাংবাদিক ও মানবাধিকার কর্মী আনসার আহমেদ উল্লার সভাপতিত্বে ও যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মুল কমিটির সেক্রেটারী সাংবাদিক সৈয়দ আনাছ পাশার সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।
মিয়া আখতার হোসেন ছানুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মালিক খোকন, ভারতীয় সঙ্গীত শিল্পি অজয় দেব, লন্ডনস্থ বাংলাদেশ মিশনের সাবেক প্রেস মিনিষ্টার সাংবাদিক সৈয়দ আবু মুসা হাসান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র দরছ উল্লাহ, সাবেক কাউন্সিলার ও বর্ণবাদ বিরুধী আন্দোলনের অন্যতম নেতা রাজন উদ্দিন জালাল, কাউন্সিলার আব্দুস শুকুর, সাবেক কাউন্সিলার ও শাপলা ইয়োথ ফোর্সের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য শাহাব উদ্দিন বেলাল, সাবেক কাউন্সিলার আব্দুস শুকুর, সাবেক কাউন্সিলার ফানু মিয়া, যুক্তরাজ্য নির্মুল কমিটির পক্ষে এ্যাসিসটেন্ট সেক্রেটারী জামাল খান,যুক্তরাজ্য নির্মুল কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক মতিয়ার চৌধুরী, যুক্তরাজ্য নির্মুল কমিটির অর্গেনাইজং সেক্রেটারী রুবী হক, যুক্তরাজ্য নির্মূল কমিটির কোষাধ্যক্ষ শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, যুক্তরাজ্য নির্মুল কমিটির আন্তর্জাতিক্ বিষয়ক সম্পাদক পুষ্পিতা গুপ্তা, যুক্তরাজ্য নির্মুল কমিটির সদস্য সাংস্কৃতিক কর্মী স্মৃতি আজাদ, যুক্তরাজ্য নির্মুল কমিটির সদস্য আহাদ চৌধুরী বাবু, সাংবাদিক সালেহ আহমদ, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সেক্রেটারী আঙ্গুর আলী, নাট্যকার আশরাফ মাহমুদ নেছওয়ার, ফজলুল হক, শেখ নূর, যুক্তরাজ্য জাসদের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মুজিবুল হক মনি, লোকমান উদ্দিন, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের ভাইস প্রেসিডেন্ট নারী নেত্রী হুসনেয়ারা মতিন, সাংস্কৃকিত কর্মী মিঠু আজাদ, গণী মিয়া, খালিক মিয়া মজুমদার মিয়া, আশিক মিয়া, হারিছ আলী, মিহির আলী প্রমুখ।
সভার শুরুতে প্রয়াত ছানু মিয়ার আত্মার শান্তি কামনা করে একমিনিট নীরবতা পালন করা হয়। সভার শেষে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন শেডওয়েল মসজিদের ঈমাম মৌলানা খায়রুল ইসলাম।