আকরাম উদ্দিন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম সুনামগঞ্জে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা খসড়া প্রণয়নের লক্ষ্যে মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘বর্তমান সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশের সর্বোচ্চ আদালত যুদ্ধাপরাধী মীর কাশেম আলী’র জন্য যে রায় দিয়েছেন, সেই রায় অবশ্যই কার্যকর হবে, যে শাস্তি পাওয়ার যোগ্য, তিনি শাস্তি পাবেন, শাস্তি পাওয়ার জন্য তিনি তৈরি হয়ে আছেন’।
শুক্রবার দুপুর দেড় টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং ইউএনডিপি’র সহায়তায় মতবিনিময় সভার এক পর্যায়ে- যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংগঠনের মীর কাশেমের ফাঁসির রায় স্থগিত করার অনুরোধ জানিয়ে দেওয়া বিবৃতি বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব মন্তব্য করেন।
এর আগে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
এ সময় মন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশের মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি একা সব কাজ করতে পারবেন না। আমাদের সকলের সহযোগিতা করা প্রয়োজন। না হলে দেশেকে উন্নত দেশের সঙ্গে প্রতিযোগিতা করে বিশ্বের বুকে দাঁড় করানো যাবে না। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেতে হবে’।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুহিবুর রহমান মানিক এমপি, অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি, অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো.শাহ্ কামাল, ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর (ইনচার্জ) নিক বেরেসফোর্ড, ইউএনডিপি’র সহকারী কান্ট্রি ডিরেক্টর খুরশিদ আলম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ। ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, ‘আমরা দেশের উন্নয়নের জন্য নিজেদের দিকে লক্ষ্য না রেখে সরকারী ছুটির দিনেও দুর্যোগ মোকাবিলায় কাজ করছি। মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের সকলের। আমাদের দেশে ৫টি দুর্যোগ রয়েছে। বন্যা, বজ্রপাত, ভূমিকম্পন, ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস। এ গুলোর মধ্য থেকে এখন ভূমিকম্পকে গুরুত্ব দিয়ে মোকাবিলা করতে হবে বেশি। আপনাদের সুনামগঞ্জও ভূমিকম্পের ঝুঁকিতে আছে। জনগণের উন্নয়নের জন্য এই দুর্যোগ নিয়ে কাজ করছি আমরা। আমাদের উদ্দেশ্য ২০২০ সালের মধ্যে দুর্যোগ সমস্যা নিরসন করা হবে। কর্মশালা থেকে পাওয়া সকলের মতামতে দুর্যোগ মোকাবেলায় চিহ্নিত সকল প্রস্তাব গ্রহণ করা হবে। সংগৃহিত মতামতের উপর ভিত্তি করে এবং আরও মতামত সংগ্রহ করে আগামী ৫ বছরের দুর্যোগ মোকাবিলার জন্য আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করবো।’
মন্ত্রী আরো বলেন ‘আমরা সকলে আবহাওয়ার খবরাখবর রাখবো। আবহাওয়ার খবর রাখা এখন সহজ হয়েছে। মোবাইল ফোন করলেই দৈনন্দিন আবহাওয়ার খবর জানা যায়। সকলে যদি প্রতিদিন মোবাইল ফোনে এই খবর জেনে নিই, তবেই অনেক দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো আমরা।’
অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান। পরে কর্মশালার উদ্দেশ্য ও বিষয়বস্তুর উপস্থাপনা করেন কামাল হোসেন ও গোলাম মোস্তফা। উপস্থাপনা শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৫টি ভাগে বিভক্ত করে দলীয় মতামত সংগ্রহ করা হয়। দলীয় মতামত সংগ্রহের আলোচনায় ছিল আগাম বন্যা, আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও জীবিকা পুনর্বহালের ক্ষেত্রে করণীয়, বন্যা মোকাবেলায় করণীয়, বন্যাকালীন সময়ে সর্বাপেক্ষা বিপদাপন্ন জনগোষ্ঠীর ঝুঁকি চিহ্নিতকরণ ও দূরীকরণে করণীয়, দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের শাসন (গভর্ন্যান্স) ইত্যাদি বিষয়। আলোচনা সভার শেষ পর্যায়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বিকালে মন্ত্রী জেলার ছাতক উপজেলায় সম্প্রতি টর্নেডোতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এদিকে শুত্রকার বিকালে ছাতকে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যা ও ঘুর্নিঝড় পািরস্থিতি উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া । তিনি ছাতকের ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার ঘরবাড়ি নির্মাণ ও মেরামতের জন্য ৬ লক্ষ টাকা ও ২শ’ বান্ডিল ঢেউটিন প্রদানের ঘোষণা দিয়ে বলেন, দুর্যোগ মোকাবেলায় বিশ্বের কাছে বাংলাদেশ একটি মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। তিনি ছাতকে ২টি সাইক্লোন সেন্টার নির্মাণের আশ্বাসও দিয়েছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মনিশংকর ভৌমিক ও ছাত্রলীগ নেতা এম রশীদ আহমদের যোৗথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা পরিচালক রিয়াজ আহমদ, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্তি সচিব সত্যব্রত সাহা, যগ্ম সচিব মোহাম্মদ মহসিন, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক, ছাতক উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, সহকারী কমিশনার (ভুমি) শেখ হাফিজুর রহমান।
সভায় অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, অধ্যক্ষ আব্দুল গাফফার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, ওসি আশেক সুজা মামুন, ভেটেনারী সার্জন আব্দুস সহিদ হোসেন, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, মুরাদ হোসেন, আব্দুল মছব্বির, আবুল হাসনাত, বিল।লাল আহমদ, কাজী আনোয়ার মিয়া আনু, জসিম উদ্দিন রানা, খন্দকার মামুনুর রশীদ, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কদর মিয়া, আখলুছ মিয়া, আ.লীগ নেতা ছানাউর রহমান ছানা, আতাউর রহমান আতা, সৈয়দ আহমদ, মাষ্টার নাসির উদ্দিন, ফারুক মিয়া, আব্দুল খালিক, মানিক মিয়া, রেজা মিয়া তালুকদার, আফতাব উদ্দিন, সৈয়দুল ইসলাম, শিক্ষক দিগেন্দ্র কুমার দাস তালুকদার, প্রভাষক নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।