- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুকুটকে মুক্তিযোদ্ধাদের অভিনন্দন

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা-উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে শহরের রমিজ বিপণীর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নুরুল হুদা মুকুটকে শুভেচ্ছা জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, মুজিবুর          
রহমান হাসনু, সাইদুর রহমান, জিতু মিয়া, সদর উপজেলা কমান্ডার আব্দুল মজিদ, জামালগঞ্জ উপজেলা কমান্ডার অ্যাড. আসাদ উল্লাহ সরকার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমান্ডার আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা কমান্ডার আব্দুল কাইয়ুম, দোয়ারাবাজার উপজেলা কমান্ডার সফর আলী, বিশ্বম্ভরপুর উপজেলা কমান্ডার আপ্তাব উদ্দিনসহ জেলা-উপজেলা সংসদ কমান্ডের মুক্তিযোদ্ধাগণ।

  • [১]