- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুকুটকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা

সুনামগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ভবনে নুরুল হুদা মুকুটকে জেলার দুই সংগঠনের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানান অ্যাড. স্বপন কুমার দেব, নৃপেশ তালুকদার নানু, দীপক চন্দ্র ঘোষ, দেবব্রত দাস, অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাড. রাধাকান্ত সূত্রধর, অ্যাড. প্রনব কান্তি দাস, কাজল চন্দ্র দে, বিমান রায়, স্বপন দাস, চন্দন রায়, প্রভাত শর্মা, রুপক তালুকদার, বিপ্রেশ রায় বাপ্পী, স্বপন সরকার, চন্দন দাস, চন্দন চক্রবর্তী, বিনয় ভূষণ দাস, চন্দন প্রসাদ রায় ও স্বপন দেব।
এদিকে সন্ধ্যায় নুরুল হুদা মুকুটকে পৃথকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক সবুজ কান্তি দাসসহ উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]