পাগলাবাজার প্রতিনিধি
উপজেলার মুক্তাখাই গ্রামে যাত্রা গানের নামে অশ্লীলতা বন্ধে জেলা প্রশাসকসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহ¯পতিবার বিকালে উপজেলার জীবদ্বারা সাতগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে মাওলানা
নুরুল ইসলাম খাঁনের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে শুক্রবার বিকালে মাও. আব্দুস শহীদের সভাপতিত্বে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের রামেশ্বরপুর পাশাগঞ্জ বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়- শনিবার থেকে উপজেলার মুক্তাখাই গ্রামে টানা ৩ দিনের যাত্রাগানের আয়োজন করতে যাচ্ছে একটি মহল। যাত্রা গানের নামে অশ্লীলতা, মদ, জুয়া সহ অনৈতিক কর্মকান্ডের বিরোধিতা করে আসছেন স্থানীয় জনগণ। কিন্তু আয়োজকরা যাত্রাগান আয়োজনে অনড় থাকায় ক্ষুব্ধ হয়ে উঠে এলাকাবাসী। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহ¯পতিবার বিকেলে এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখে তা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য পুলিশ সুপার ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। এব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমীনের বলেন,‘সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের ঐতিহ্য। এটাকে বন্ধ করা কোনো ভাবেই কাম্য নয়। তবে কেউ যদি সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি নিয়ে অশ্লীল কর্মকান্ড করে, জুয়ার আসর বসায় তাহলে আমরা তা অবশ্যই বন্ধ করে দেব।’