দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের জনস্বার্থে ঈদুল আযহা উপলক্ষে মুক্তাখাই গ্রামের মাঠে অস্থায়ী গরুর হাট স্থাপনের জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন এলাকাবাসী। সোমবার উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের তেরহাল, নুরপুর, মুক্তাখাই, কেশবপুর, চানপুর ও ঢালাগাও গ্রামবাসীর পক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন মুক্তাখাই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে গোলাম মস্তফা।
এ ব্যাপারে মুক্তাখাই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে গোলাম মুস্তফা বলেন, শিমুলবাঁক ইউনিয়নের তেরহাল, নুরপুর, মুক্তাখাই, কেশবপুর, চানপুর ও ঢালাগাও গ্রামবাসী সহ এলাকার জনস্বার্থে ঈদুল আযহা উপলক্ষে মুক্তাখাই গ্রামের মাঠে অস্থায়ী গরুর হাট স্থাপন খুব প্রয়োজন। তাই আমরা জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছি ও সেই সাথে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জকে আবেদনের অনুলিপি প্রদান করেছি।