- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির জনকের আদর্শ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

লন্ডন প্রতিনিধি
অসাম্প্রদায়িক বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির জনকের আদর্শকে নবপ্রজন্ম সহ বিশ্ববাসীর কাছে তুলে ধরার লক্ষ্যে ২০১৫ সালে বৃটেনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে গঠিত হয় ‘‘বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম’’ ইউকে। জন্মলগ্ন থেকে সংগঠনটি জাতির জনকের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে, সোনার তরী এর নতুন সংযোজন।  বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম গ্রেটার লন্ডন শাখা ও সোনার তরী শিল্পী গোষ্ঠীর পরিচিতি সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। বক্তারা বলেন এই সংগঠনটি কোন রাজনৈতিক বা কারো অঙ্গসংগঠন নয়, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য জাতির জনকের আদর্শ বাস্তবায়ন। ইতিমধ্যেই সংগঠনটি ব্যতিক্রমী কয়েকটি প্রকাশনার মাধ্যমে সকল মহলের দৃষ্টি কুড়াতে সক্ষম হয়েছে। উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে রয়েছে‘‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব’’,‘‘মুজিব মানেই মুক্তি’’, ‘‘সফল রাজনীতিক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’’, ‘‘কবিতায় মুক্তিযুদ্ধ’’, ‘‘শেখ মুজিবের রেনু’’, ‘‘একা একজন যুদ্ধ কিন্তু শত সেক্টরে’’ ও ‘‘যুদ্ধজয়ের গল্প’’।

  • [১]