- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির ঐক্য চাই-শিরিন আখতার এমপি

স্টাফ রিপোর্টার
জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি বলেছেন, রাজাকার, আলবদর, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধের স্বার্থে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের শক্তির বিভক্তি থাকলে, এরা আবারও খামছে ধরবে লাখো শহীদের রক্ত মাখা পতাকা।
শনিবার দুপুরে সুনামগঞ্জের পুরাতন শিল্পকলা একাডেমী’র আব্দুল হাই মিলনায়তনে জেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জাসদের সভাপতি সভাপতি আ ত ম সালেহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুজ্জামান চৌধুরী’র সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মো. আনোয়ারুল হক, সুনামগঞ্জ সদর উপজেলার সভাপতি বিদ্যুৎ কুমার দে, জেলা জাসদের প্রচার সম্পাদক মঞ্জুর আহমেদ, ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি কবির আহমেদ, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়জুর নূর, নুরুল মোমেন প্রমুখ ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭ টা) কমিটি গঠন প্রক্রিয়া শেষ হয় নি।

  • [১]