আকবর হোসেন, জামালগঞ্জ
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ করুন। মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণার উৎস। মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরীর মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক
ইতিহাস জানতে পারবে। লাইব্রেরীতে বসে মুক্তিযুদ্ধের বইয়ের মাধ্যমে সঠিক ইতিহাস জানবে। আমাদের উচিত নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে সহযোগিতা করা। এই লাইব্রেরী ও জাদুঘরের মাধ্যমে জাতির জনক, বীর শ্রেষ্ঠ, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, শহীদ মুক্তিযোদ্ধা, জীবিত বীর মুক্তিযোদ্ধাগণের ও মহান মুক্তিযুদ্ধের সংগঠকদের নামও জানবে নতুন প্রজন্ম।’
জামালগঞ্জের সাচনাবাজার ইউনিয়ন পরিষদে মুক্তিযোদ্ধা যাদুঘর ও লাইব্রেরী উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন জেলা প্রশাসক। বুধবার বিকেলে সাচনাবাজার ইউপি মাঠে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মো.রেজাউল করিম শামীম।
ইউপি সচিব প্রদীপ রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান ।
উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, সহকারী কমিশনার ফারজানা আক্তার ববি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক যুগ্ম সচিব রহিছ উদ্দিন, জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা আ.লীগ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাড. আসাদ উলাøাহ সরকার, ইউপি চেয়ারম্যান করুণাসিন্ধু তালুকদার, রজব আলী, অসীম তালুকদার প্রমুখ।
পরে জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শীর্তাতদের মধ্যে কম্বল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষ্ঠ্যুতিক পাখা বিতরণ করেন তিনি। শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।