- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করবো আমরা – নাহিদ

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো। এই পথে এগুতে চাইলে সবচেয়ে বড় শক্তি মানুষ। সেই মানুষকে সঠিক পথে আনতে সবচেয়ে বড় শক্তি আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই দেশের সকল বড় ঘটনার সঙ্গে ছিলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।
রবিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ বলেন, আজকের এই সভাটা অনেক দিন পরে হয়েছে। আপনাদের সকল কথা আমরা বুঝতে পেরেছি। আমাদের নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে নানা অসুন্তুষ রয়েছে। সেগুলো আপনারা বলতেই পারেন নাই আমি যা বুঝতে পারলাম। সেজন্য শেখ হাসিনা আমাদেরকে টিম গঠন করে দিয়েছেন। আমরা আজকে এখানে এসেছি।
তিনি বলেন, আজকে আমরা শেখ হাসিনার আওয়ামী লীগে আছি। এক আর্দশে, এক নেতার নেতৃত্বে আমরা চলতেছি। আমাদের মধ্যে এই দ্বন্দ্ব ভালো করছে না মন্দ করছে তা বলারই অপেক্ষা রাখে না। তাই সবাইকে বুঝতে হবে, একে অন্যের প্রতি আস্তা, বিশ^াস রাখতে হবে।
তিনি বলেন, সুনামগঞ্জ হচ্ছে সবচেয়ে ঐতিহ্যবাহী জেলা। রাজনীতির জন্য, সংস্কৃতির জন্য, গানের জন্য, ধান মাছ সহ সবকিছুর জন্য। এই সুনামগঞ্জের নেতা ছিলেন আব্দস সামাদ আজাদ, সুরঞ্জিত সেন গুপ্ত সহ আরও অনেকে। রাধারমন দত্ত, নির্মলেন্দু চৌধুরী সহ বিখ্যাত ব্যক্তিরা ভারতকে কাপিয়ে ফেলছে। এই সুনামগঞ্জের লোক বৃটিশদের কাপিয়েছে। এখানের মানুষ সব সময় প্রগতিশীর চিন্তার মানুষ। সামনের নির্বাচনকে কেন্দ্র করে কত মিথ্যা প্রচার চলছে। সবকিছুকে মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অতীতকে সামনে রেখে সুনামগঞ্জের আওয়ামী লীগ সবাইকে এগিয়ে নিয়ে যাবে সে প্রত্যাশা করি।

  • [১]