- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুক্তিযুদ্ধ-তিন বীরপ্রতীকের স্মৃতিচারণ

স্টাফ রিপোর্টার
দৈনিক সুনামগঞ্জের খবর পরিবারের সাথে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেছেন দোয়ারাবাজার উপজেলার তিন কৃতি সন্তান উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক, আব্দুল মজিদ বীর প্রতীক ও অবসরপ্রাপ্ত প্রকৌশলী এমএ হালিম বীর প্রতীক। মঙ্গলবার দুপুরে খবর কার্যালয়ে জাতির শ্রেষ্ঠ ৩ সন্তানকে স্বাগত জানান খবর পরিবারের সদস্যরা।
এসময় খবর পরিবারের সদস্যদের সাথে মুক্তিযুদ্ধের সেই গৌরবোজ্জ্বল সময়ের স্মৃতিচারণ করেন তাঁরা। আলোচনায় উঠে আসে সেই বিক্ষুব্ধ সময়কার পরিস্থিতি, দেশের মানুষের হার না মানার মানসিকতা, পরাধীনতার শৃংখল ভাঙ্গার দৃপ্ত শপথের কথা। বলেন, সেদিন আর বেশি দূরে নয় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ হবে ক্ষুধা, দারিদ্রমুক্ত, বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী। বর্তমান প্রজন্মের হাত ধরে  বাংলাদেশ জাতির জনকের এই স্বপ্ন পূরণে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ কান্তি দে, বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, যুগ্ম বার্তা সম্পাদক আকরাম উদ্দিন, স্টাফ রিপোর্টার উজ্জ্বল তালুকদার, কামরান আহমদসহ অন্যরা।

  • [১]