সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে পবিত্র ঈদুল আযহার উপহার হিসেবে লুঙ্গি বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি মো. জিয়াউল হক।
শনিবার সকালে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের মধ্যে ১ টি করে লুঙ্গি বিতরণ করেন।
এসময় সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা রেনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল মজিদ জানান, সদর উপজেলার প্রায় সাড়ে তিন শত বীর মুক্তিযোদ্ধা ও মরহুম মুক্তিযোদ্ধার স্ত্রীদের মধ্যে লুঙ্গি বিতরণ করা হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তি