স্টাফ রিপোর্টার
দৈনিক সুনামকন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি জিয়াউল হকের অর্থায়নে ইদুল আযহা উপলক্ষে ৩৫০ জন মুক্তিযোদ্ধার মধ্যে লুঙ্গি বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহরের উপজেলা মুক্তিযোদ্ধা সম্মেলন কক্ষে লুঙ্গি বিতরণের সময় উপস্থিত ছিলেন, দৈনিক সুনামকন্ঠের সম্পাদকমন্ডলীর
সভাপতি জিয়াউল হক, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নুরুল মোমেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মালেক হুসেন পীর প্রমুখ।