- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুক্তিযোদ্ধাদের স্মার্টকার্ড দেয়া হবে আজ

স্টাফ রিপোর্টার
মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) তুলে দিতে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। আজ ১৬ ডিসেম্বর সোমবার জেলার শ্রেষ্ঠ সন্তানদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেয়া হবে। জেলা ও উপজেলা ভিত্তিক বিজয় দিবসের অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা মুক্তিযোদ্ধাদের স্মার্ট পরিচয়পত্র প্রদান করবেন।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, যে সকল মুক্তিযোদ্ধাগণ
এখনো স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাননি তাঁদেরকে এই পরিচয়পত্র প্রদান করা হবে। দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাগণের তালিকা সংগ্রহ করে দ্রুততম সময়ের মধ্যে স্মার্টকার্ড প্রিন্টের কাজ সম্পন্ন করা হয়েছে এবং বিভিন্ন উপজেলা অফিসে প্রেরণ করা হয়েছে।
যাঁরা বিজয় দিবসের অনুষ্ঠান থেকে স্মার্টকার্ড সংগ্রহে অপরাগ হবেন, তাঁরা পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন।

  • [১]