স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ‘মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল শিক্ষা ট্রাস্ট’র উদ্যোগে সোমবার জেলার বিভিন্ন কলেজ, বিশ^বিদ্যালয়ে পড়–য়া ৬৬ জন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুপুরে এই অনুষ্ঠান হয়।
২০০০ সাল থেকে সুনামগঞ্জ জেলার মুক্তিযোদ্ধার মেধাবী সন্তানদের প্রতি বছর শিক্ষাবৃত্তি দিয়ে আসছে এই শিক্ষা ট্রাস্ট। এ বছর ট্রাস্টের পক্ষ থেকে ৬৬ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে এক লাখ ৫৬ হাজার টাকা এবং জেলার দোয়ারাবাজার উপজেলার মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল-খসরু উচ্চবিদ্যালয়কে ট্রাস্ট পরিচালনার নীতিমালা অনুযায়ী আরও ৫৭ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মো. আনোয়ার উল হালিমের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজেন অধ্যক্ষ রজত কান্তি সোম, ট্রাস্টের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীর প্রতীক, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শীলা রায়, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, ট্রাস্টের সাধারণ সম্পাদক মুনমুন চৌধুরী, ক্যাপ্টেন হেলাল-খসরু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমদ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মোহাম্মদ আকাশ ও সুমনা সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের সমন্বয়কারী ও জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। পরে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেওয়া হয়।