- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান অসুস্থ হয়ে সিলেটে ভর্তি

স্টাফ রিপোর্টার
বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক আবু সুফিয়ান অসুস্থ হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার তিনি বুকে ব্যথা অনুভব করায় সদর হাসপাতালে যান। সেখানে চিকিৎসকরা আরও উন্নত পরীক্ষা-নীরিক্ষার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তির পরামর্শ দেন। রবিবার সকালে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে  
 সিদ্ধান্ত নেয়া হবে। তিনি কার্ডিওলজি ওয়ার্ডে ডা. মোখলেছুর রহমানের চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, কয়েক মাস আগে তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।

  • [১]