দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শামারগাঁও গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৬৫) আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন ( ইন্না—-রাজিউন)। দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভোগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি ২ মেয়ে, ৪ ছেলে ও ১ স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুরে নিজ বাড়ি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন হয়েছে।
রাষ্ট্রিয় সম্মান প্রদান ও দাফনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক, থানার এএসআই শাহজাহান ও স্থানীয় মুক্তিযোদ্ধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।