স্টাফ রিপোর্টার
অসম সাহসি বীর মুক্তিযোদ্ধা উজির মিয়া (৭০) ইন্তোকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজেউন) বুধবার রাত ১০.১৫টায় সময় সিলেট এমএ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মুত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাতনগর গ্রামের বাসিন্দা চেলা সাব সেক্টরের সাহসী বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন উজির মিয়ার একটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। চিকিৎসাধীন ছিলেন সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় ৫নং ওয়ার্ডে ।
উল্লেখ্য, ১৯৭১ সালে দোয়ারাবাজার-ছাতক এলাকায় পাকিস্তানী সেনা, রাজাকার, দালালদের ত্রাস ছিলেন উজির মিয়া। সেক্টর কমান্ডার জেনারেল মীর শওকত আলী, সাব সেক্টর কমান্ডার কর্নেল হেলাল, আঞ্চলিক কমান্ডার কর্নেল রউফ তাকে পাগলা উজির নামে ডাকতেন। বেতুরা ফকির চেয়ারম্যানের বাড়ি উড়িয়ে দেয়া, টেংরাটিলা দখল, সুনামগঞ্জ-সিলেট রাস্তার আহসানমার সেতু ধ্বংস, ছাতক-গোবিন্দগঞ্জ রাস্তার জাউয়ার সেতু ও রেলসেতু উড়িয়ে দেওয়া সহ অসংখ্য অপারেশনের প্রত্যক্ষ সেনা ছিলেন এই উজির মিয়া।
খেতাব পাওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সেটা আর পাননি। তবে কমান্ডাররা বার বারই বলেছেন উজির মিয়া কেন খেতাব পেল না সেটা তাদের কাছেও অজানা। ১৯৭১ এর এই স্হাসি মুক্তিযোদ্ধা জীবন যুদ্ধে পরাজিত। সহজ, সরল এই মানুষটি নিজেকে গুটিয়ে রেখেছিলেন সব সময়। মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে জাহির করেননি কোনদিন।