- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুক্তিযোদ্ধা কে.বি রশিদকে স্মরণ

আলোচনা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে স্মরণ করা হয়েছে যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হাজী কেবি রশিদকে। মঙ্গলবার বিকাল ৪টায় স্থানীয় পুরাতন বাসস্ট্যান্ডে সংগঠনের কার্যালয়ের সম্মুখে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র যৌথ উদ্যোগে শোকসভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী  
 সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ।
আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ সুনামগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল হাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জালাল উদ্দিন জাহানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা রেনু মিয়া, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার আহবায়ক সাংবাদিক আল-হেলাল, জেলা মানবাধিকার কমিশনের যুগ্ম সম্পাদক সাইফুল আলম ছদরুল, আওয়ামী যুব মহিলা লীগের আহবায়ক সানজিদা নাসরিন দিনা ডায়না, আমরা মুক্তিযোদ্ধার সন্তান পৌর কমিটির সভাপতি ছাদিয়া বখত সুরভী, সদর উপজেলা কমিটির সভাপতি কাজী জসিম কামাল, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রোমেল, প্রচার সম্পাদক সালাহ উদ্দিন জাভেদ, জয়বাংলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ জেলা কমিটির আহবায়ক একে মিলন আহমদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের থানা কমিটির সভাপতি মো. মইন উদ্দিন ও মাহমদ আলী নিশা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]