- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল-খসরু উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় শিক্ষক মছদ্দর আলীর সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বজলুল হাসান চৌধুরী রুহেল’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধকালীন বাঁশতলা সাব সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল-খসরু হাইস্কুলের প্রতিষ্ঠাতা লে. কর্নেল (অব.) এ এস হেলাল উদ্দিন পিএসসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু,সাব সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার ন.আ.ম. আলমগীর, অতিরিক্ত শিক্ষা সচিব মুক্তিযোদ্ধা মেজর (অব.) মাসুদ, বৃহত্তর লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আমিরুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, অভিভাবক সদস্য ফারুক আহমদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন মু্ক্িতযোদ্ধা ক্যাপ্টেন হেলাল-খসরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]