দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামের মুক্তিযোদ্ধা গেদা মিয়া (৯০) আর নেই (ইন্নাল্লিাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। সোমবার বিকাল ২ টা ১৫মি. বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐ দিন বিকাল ৫টা ৩০ ঘটিকার সময তার নিজ বাড়ীর দক্ষিণের মাঠে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ তেকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাহার লাশ দাফন করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মো: আসাদুজ্জামান, দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই বাবুল হাওলাদার সঙ্গীয় ফোর্স ও জেলা পুলিশের একটি টিম।
এদিকে মুক্তিযোদ্ধা গেদা মিয়ার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এমএ মান্নান এমপি।