ছাতক প্রতিনিধি
ছাতকে মরহুম সুজন মিয়া চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আরজ মিয়া চৌধুরী পরিবারের পক্ষ থেকে ছাতক পৌরসভার নিম্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার পৌরসভার ৯টি ওয়ার্ডের নিম্ম আয়ের ৪ হাজার পরিবারের নিজ-নিজ ঘরে এসব খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে শহরের মন্ডলীভোগস্থ সুরমা অটো রাইস মিলে প্যাকেটজাত করা খাদ্য সামগ্রী পিকআপ, ভ্যানগাড়ি ও ঠেলাগাড়ি যোগে প্রতি ওয়ার্ডে পৌছে দেয়া হয়। পরে তাদের পারিবারিক ও নিজস্ব কর্মীরা উপকারভোগী মানুষের ঘরে পৌছে দিচ্ছে খাদ্য সামগ্রীর প্যাকেট। রোববার রাত থেকে বিতরণ কার্যক্রম শুরু করা হয়। সোমবার দিনব্যাপী পৌরসভার বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও তার অনুজ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী। প্রতি প্যাকেট খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল ও আলু। প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের এসব খাদ্য সামগ্রী এনে সেমাবার দিনব্যাপী শহরের মন্ডলীভোগস্থ সুরমা অটো রাইস মিলে প্যাকেটজাত করা হয়। মরহুম আলহাজ্ব আরজ মিয়া চৌধুরীর পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী শাহজাহান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জামাল চৌধুরী, কামাল চৌধুরী, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন চৌধুরী ও ছাতক লাইম ষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরীর অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ছাতকের দোলারবাজার ও চরমহল্লা ইউনিয়নের উদ্যোগে সরকারি চাল, ডাল ও আলু বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে স্ব-স্ব ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দোলাবাজার ইউনিয়নে সরকারী ১ হাজার ২০ কেজি চাল, ১২০ কেজি আলু ও ৬০ কেজি ডাল বরাদ্দ দেয়া হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি আলু নিয়ে প্যাকেট তৈরী করে ১২০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। সকালে সরকারী এসব খাদ্য সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সায়েস্থা মিয়া। পরিমানে কম হওয়ায় চেয়ারম্যান তার ব্যক্তিগত তহবিল থেকে আরো ৬০ কেজি ডাল যোগ করে বিতরণ করা হয়। এসময় ইউপি সচিব অতি রঞ্জন সরকার, সদস্য আবুল খয়ের, ছালিক মিয়া চৌধুরী, গিয়াস উদ্দিন কুতুব, আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে চরমহল্লা ইউনিয়নে ৯০টি গরীব পরিবারের মাঝে সরকারী খাদ্য সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি আলু ও আধা কেজি ডাল নিয়ে ১টি পেকেট তৈরী করে মোট ৯০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, সহকারী মৎস্য কর্মকর্তা মাসুদ জামান ইউপি সচিব মাসুক মিয়া, ইউপি সদস্য নুরুজ্জামান, আব্দুল মতিন, গিয়াস উদ্দিন, নাসির উদ্দিন, নূর মিয়া, আলী আহমদ, হুশিয়ার আলী, কয়েছ আহমদ, এখলাছুর রহমান, হাফসা বেগম, অঞ্জলী রানী নাথ, বীনা রানী দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাতক মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া তার ভাতার টাকা নিম্ম আয়ের মানুষের মাঝে বিতরণ করেছেন। করোনা ভাইরাসের কারনে নিম্ম আয়ের মানুষ যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের মাঝে তার তিন মাসের ভাতার সাকুল্য টাকা বিতরণ করেন। রোবাবর ছাতক শহরের বিভিন্ন এলাকায় ওভাতগাঁও ইউনিয়নের তার নিজ গ্রাম হায়দরপুর এলাকায় তিনি এসব নগদ অর্থ বিতরণ করেন।
এদিকে ছাতক পৌরসভার ৬নং ওয়ার্ডের ৪ শ পরিবারের মধ্যে চাল, ডাল, পিয়াজ, আলু, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনের উদ্যোগে নিজ এবং কোর্ট রোড এলাকার ক’জন বিত্তশালীর আর্থিক সহায়তায় সোমবার সকাল থেকে এসব খাদ্য সামগ্রী ঘরে-ঘরে পৌছে দেয়া হয়। পৌরসভার রেল কলোনী, ষ্টেশন এলাকা, পাটোয়ারী বাড়ী ও কোর্ট রোড এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনের নেতৃত্বে রেল কলোনী এলাকায় পরিচ্ছন্ন অভিযান ও জীবানু নাশক ওষুধ স্প্রে করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দূল আলিম, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, উপজেলা ঠিকাদার সমিতির সাধারন সম্পাদক আব্দুস সহিদ বাপন, স্থানীয় হাজী সমুজ আলী, ফারুক মিয়া, সোলেমান মিয়া, এমরান আহমদ, ইকবাল হোসেন, মিন্টু ঘোষ, নকতুল ইসলাম, আখি, শিপন, বায়েজিদ, রিপন, রাজু আহমদসহ লোকজন উপস্থিত ছিলেন। ওয়ার্ডের পাটোয়ারী বাড়ী, রেল ষ্টেশনসহ বস্তি এলাকায় জসিম উদ্দিন সুমেন নিজ হাতেই বহন করে খাদ্য সামগ্রীর প্যাকেট ঘরে-ঘরে পৌছে দিয়েছেন।
অপরদিকে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক,কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে ছাতক প্রেসক্লাব সদস্যদের ব্যবহারের জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে নিজ বাসভবন থেকে ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায় ও নির্বাহী সদস্য রাজ উদ্দিনের হাতে এসব মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন শামীম আহমদ চৌধুরী। এর আগে ছাতক শহরেরর মন্ডলীভোগস্থ একটি সামাজিক সংস্থার সদস্যদের ১০০ মাস্ক প্রদান করেছেন বলে তিনি।