- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুক্তিযোদ্ধা তোতা মিয়া আর নেই

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ধনপুর গ্রামের মৃত এলাম উদ্দিনের  ছেলে মুক্তিযোদ্ধা তোতা মিয়া (৭৫) আর নেই। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য             
আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন। রবিবার দুপুরে রাষ্ট্রিয় সম্মান প্রদর্শন শেষে বিকালে গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে রাষ্ট্রিয় সম্মান প্রদর্শন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, উপস্থিত ছিলেন থানার এএসআই ইকবাল হোসেন ও এএসআই জিয়াউর রহমান। এছাড়া তার নামাজে জানাযায় অংশগ্রহণ করেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শের আলী ও স্থানীয় মুসল্লীগণ।

  • [১]