- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর আগমন উপলক্ষে ছাতকে প্রস্তুতি সভা

ছাতক প্রতিনিধি
ছাতকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হকের আগমন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের এক প্রস্তুতি সভা রবিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমির আলী বাদশা, হাজী নিজাম উদ্দিন বুলি, আলকাছ আলী, সিরাজ উদ্দিন, কবির মিয়া, আলহাজ্ব গোলাম মোস্তফা, লাল মিয়া, ইন্তাজ আলী, শাহজাহান মিয়া, ফকির খাঁ, ফজর উদ্দিন মকবুল আলী, আলতাব আলী, রজব উদ্দিন, আলাউদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর আগমনকে সফল ও সার্থক করার জন্য সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতি আহবান জানান সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া।

  • [১]