স্টাফ রিপোর্টার
মুক্তিযোদ্ধা মার্কেটের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় চাদনী ঘাট এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সুনামগঞ্জ মুক্তি সংগ্রাম স্মৃতি ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সিনিয়র সহকারী কমিশনার মো. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার, মো. রিফাতুল হক, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মো. নুরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, অ্যাড সালেহ আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন প্রমুখ।