দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের আমরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মালদার মিয়া আর নেই (ইন্নালিলাহি…রাজিউন)। তিনি বার্ধক্য জনিত কারণে সোমবার বিকাল ৩টায় নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার নামাজে জানাজা আজ মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে আমরিয়া গ্রামে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক স¤পাদক মো. নুরুল আমীনের পিতা।
এদিকে মুক্তিযোদ্ধা মালদার মিয়ার মৃত্যুতে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি শোক প্রকাশ করেছেন এবং
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বুরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ প্রমুখ।