স্টাফ রিপোর্টার
অসুস্থ মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর উচ্চতর পরীক্ষা-নীরিক্ষা ও চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার তিনি হাসপাতালে
ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তাঁর সহযোদ্ধা মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। সেখানে তাঁর মস্তিস্কের সিটিস্ক্যান ও লিভারের বিভিন্ন পরীক্ষা নীরিক্ষার পর চিকিৎসা পরামর্শ দেয়া হবে বলে জানা গেছে।