- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুক্তিযোদ্ধা রহমত আলী স্মরণে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
বীর মুক্তিযোদ্ধা রহমত আলী স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর হাছন নগর নিজ বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল মজিদ, পৌর মেয়র আইয়ূব বখত জগলুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল মোমেন, সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম,  
সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম, সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, অ্যাড. নাজমুল হুদা হিমেল, আব্দুল আহাদ সাহিদা চৌধূরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রহমান, মাও. দিলোয়ার হোসেন, মাও. এমদাদুল হক, মাও. ফকর উদ্দিন, মাও. আব্দুস সালাম, কাউন্সলির ফজরনুর, সাংবাদিক আল হেলাল, এইচ.এমপি ২০০০ হাজার ব্যাচ সহ সভাপতি ইয়াকুব, সৈয়দ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক প্রসেনজিত নন্দী প্রমুখ।

  • [১]