- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুক্তিযোদ্ধা শাহ আবু লেইছ আর নেই

বিশ্বম্ভরপুর উপজেলার লামাপাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা শাহ আবু লেইছ (৬৭) আর নেই। শুক্রবার বিকালে সিলেটে শহরের একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেছেন তিনি। (ইন্না… রাজিউন), দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ নানা রোগে ভোগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সুনামগঞ্জ শহরের নতুন হাছননগর জামে মসজিদ প্রাঙ্গণে তার ১ম জানাযা অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি লামাপাড়ায় রাষ্ট্রিয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। তিনি সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলুর খালাতো ভাই।

  • [১]