- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুজিবনগর দিবস জেলা প্রশাসনের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, জেলা আইনজীবী   সমিতির সভাপতি আব্দুল মজিদ, সাবেক পিপি. অ্যাড. শফিকুল আলম, জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার নিজাম উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামসুল আবেদীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান রাজু, সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন, কৃষি সম্প্রসারণের উপ পরিচালক আফছার উদ্দিন প্রমুখ।
বক্তারা, জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভায় বলেন, স্বাধীনতা যুদ্ধ পরিচালনায় মুজিবনগর সরকার ঐতিহাসিক ভূমিকা পালন করে। এসময় মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধের সময়কার ঘটনা স্মৃতিচারণ করেন।

  • [১]