স্টাফ রিপোর্টার
মুজিববর্ষের প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, ইউপি সচিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।