- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুজিববর্ষ উদযাপন নিয়ে তাহিরপুর উপজেলা আ.লীগের পাল্টাপাটি সভা

স্টাফ রিপোর্টার
মুজিবর্ষ উদযাপন নিয়ে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের পল্টাপাটি সভা অনুষ্ঠিত হয়েছে। একপক্ষ সভা করেছে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে। আরেক পক্ষ সভা করেছে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মর্তূজার সভাপতিত্বে।
বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা সদরের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহ সভাপতি ইকবাল হোসেন তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সদস্য লুৎফর রহমান লাকসাব, আবদুল হাই কালাচাঁন, আওয়ামীলীগ নেতা নুরুল হক মাষ্টার, বাবুল মিয়া, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপদেষ্টা ইউপি চেয়ারম্যান আব্দুজ জহুর, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জুনাব আলী, যুগ্ম আহবায়ক সুজাত মিয়া, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউপি সদস্য হাসান মিয়া, দক্ষিণ বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক মিয়া, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুল রশিদ, তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদ আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, মঈনুল হক প্রমুখ।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা (পক্ষের নেতাকর্মীরা) বলেন, ২০১৪ সালের ১৫ ডিসেম্ভর তারিখে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটি অনুমোদন পায় ২০১৭ সালের ৭ ফেব্রয়ারি। কমিটি গঠনের পর থেকেই নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠান কিংবা কোরাম পূরণ করে কোন সভা হয়নি। দুজনের বিরুদ্ধেই দুর্নীতি দমন কমিশনে মামলা তদন্তাধীন। তাই তাদের আহবানে কোন সভা সেমিনারে আমরা যাচ্ছি না।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর বলেন, মুজিবর্ষ উদযাপন নিয়ে একটাই সভা হয়েছে। আর কোন সভা হয়নি। তারা মিথ্যা কথা বলেছে। এ বিষয়ে তাহিরপুর উপজেলার যে কোন মানুষকে জিজ্ঞাসা করলেই সত্যতা পাওয়া যাবে। তিনি বলেন, এসব মিথ্যা রটনা তারাই করে যারা যারা দলের নামে ধান্ধাবাজি করে। কোটি কোটি টাকার মালিক কিন্তু ট্যাক্স দেয় না।
প্রসঙ্গত, গত ৮ মার্চ রবিবার তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মর্তূজার সভাপতিত্বে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মুজিব বর্ষ উদ্যাপনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

  • [১]