জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদের উদ্যোগে মুজিব বুক কর্ণারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রমিজবিপণি’র জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মুজিব বুক কর্ণারের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, তাহিরপুর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম—বিষয়ক সম্পাদক অ্যাড আজাদুল ইসলাম রতন, সাবেক সদস্য অ্যাড. কল্লোল তালুকদার চপল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়জারুল ইসলাম শিপার, সদর উপজেল যুবলীগের সভাপতি শেখ এহসান উজ্জ্বল, পৌর স্বেস্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সামিয়ান তাপস, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবু সাঈদ আপন, সাগর আহমদ, আকমল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত আহমদ, উপ প্রচার সম্পাদক রাশিদুল হাসান ইফতি, উপক্রীড়া সম্পাদক শিমুল হাসান রাফি, সূর্যসেন হলের সহ সম্পাদক ফারহান রহমান, জেলা ছাত্রলীগ নেতা রাহাত আহমদ, ফয়সল আহমদ, ফাহমিদ, রাহুল, সামি, মাসুদ, তুয়া ইলান শিমুল, রবীন, আহাদ, জয়, মাহীদ প্রমুখ।
সংবাদ বিজ্ঞপ্তি