- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংর্বধনা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ে অবঃপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও কর্মচারীবৃন্দের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অবঃপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবোধ রঞ্জন রায়, সহকারি শিক্ষক মোঃ আজিজুর রহমান, সহকারি শিক্ষক ইন্দু ভূষণ তালুকদার, সহকারি শিক্ষক রমেন্দ্র নারায়ন ভট্টাচার্য্য এবং অবঃপ্রাপ্ত কর্মচারী প্রবীর চন্দ্র দাশ ও বিনন্দ কুমার দাশকে বিদায় সংর্বধনা প্রদান করা হয়। মঙ্গলবার(৩১ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংর্বধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক সীতেশ রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ আলামিন ও পবিত্র ভূষন দাশের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনজিত চৌধুরী। সংর্বধনা অনুষ্ঠ
ানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি জগদিশ চৌধুরী, অবঃপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবোধ রঞ্জন রায়, অবঃ শিক্ষক মোঃ আজিজুর রহমান, বর্তমানে সহকারি প্রধান শিক্ষক সুধীন্দ্রে তালুকদার, ফতেপুর ইউপি আঃলীগ সাধারন সম্পাদক প্রসুন কান্তি দাশ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন তালুকদার, এলাকার শিক্ষানুরাগী রঘুনাথ গোস্বামী, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অলক তালুকদার প্রমুখ।

  • [১]