- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মুসল্লিদের জনসমুদ্র ইজতেমা ময়দান- সাথীদের সাথে ৫ ওয়াক্ত সালাত আদায়

শহীদনূর আহমেদ
আব্দুজ জহুর সেতুর পশ্চিম-উত্তর পাশে সুরমা নদীর পাড়ে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী  সুনামগঞ্জ জেলা ইস্তেমার  প্রথমদিন ধর্মীয় ভাবগাম্ভির্য সহকারে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে ইজতেমা ময়দানের প্রাথমিক কার্যক্রম শুরু হলেও বাদযোহর ইস্তেকবাল বয়ানের মধ্য দিয়ে আরম্ভ হয় ইজতেমার মূল পর্ব। বেলা যতই গড়াতে থাকে ইজতেমা ময়দানে মুসল্লিদের সমাগম ততই বাড়তে থাকে। দিনের মধ্য ভাগে জমাতবন্দীদের সমাগমে কানায় কানায় ভরে উঠে ইজতেমা ময়দান। দিনব্যাপী কাকরাইল মসজিদের কয়েকজন প্রবীণ মুরব্বী ইমান ও আখলাকের উপর বয়ান পেশ করেন। বাদযোহর একটি জানাযার নামাজ শেষে কোরআন-হাদিস ও আমল-আখলাকের উপর বয়ান পেশ করেন, মাওলানা আব্দুল মুকিতসহ তাবলীগ জামাতের একাধিক মুরব্বী।
পূর্ব নির্ধারিত স্থানে উপজেলা অনুসারের ১১ টি কিত্তায় ভাগ হয়ে অবস্থান করেন জেলার মুসল্লিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জমাতবন্দীরাও নির্দ্দিষ্ট স্থানে অবস্থান করেন। বিশেষ ব্যবস্থা ছিল দেশের বাহির থেকে আসা জামাতের জন্যে। ইজতেমায় আসা অপরাপর জমাত পরস্পরকে সাথী সম্মোধন  করেন, সাথীদের সাথে এক জামাতে আদায় করেন দিনের পাঁচ ওয়াক্ত সালাত। সালাত আদায় শেষে আমল আখলাকের বয়ান  শুনে যিগির আজগার করে মুছল্লিরা পার করেন বাকি সময়। ইজতেমা ময়দানে  বয়স্ক  মুসল্লিদের পাশাপাশি কম বয়সি ও মধ্য বয়সি জমাতিদের সমাগম ছিল চোখে পড়ার মত। দৈনন্দিন কাজের বিরতি দিয়ে  ইমান ও আখলাক শুদ্ধিকরণে ছুটে  এসেছেন তারা তিন দিনের ইজতেমা ময়দানে।
আইনশৃংখলা: ইজতেমা মাঠের নিরাপত্তা রক্ষায় কাজ করছে ৫ শতাধিক পুলিশ। ইজতেমা প্রান্তর জুরে রয়েছে    
তাদের বিচরণ। সাদা পোশাকে ইজতেমা মাঠে নজরদারিতে নিয়োজিত ছিল ১০০ পুলিশ। নাশকতা এড়াতে ৩০ টি সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পথচারি ও জমাতবন্দীদের পর্যবেক্ষণ করছে পুলিশের কন্ট্রোল রুম। তাহিরপুর ও বিশ্বম্ভরপুর সড়কে প্রতিনিয়ত টহলে রয়েছে র‌্যাব। আইনশৃংখলা পরিস্থিতি সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার হাবীবুল্লাহ বলেন,  ইজতেমা মাঠের ন্রিাপত্তা বিধানে আমাদের পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।  বিশেষ বাহিনী ও সিসি ক্যামেরার মাধ্যমে  পর্যবেক্ষণ করা হচ্ছে জমাতবন্দী ও পথচারিদের গতিবিধি।
ফ্রি মেডিক্যাল ক্যাম্প: ইজতেমায় আসা মুসল্লিদের প্রাথমিক চিকিৎসা প্রদানে জেলা স্বাস্থ্য বিভাগসহ ইজতেমা মাঠে কাজ করছে আরো তিনটি প্রতিষ্ঠান। ইজতেমা মাঠের দক্ষিণ পাশে একই সাড়িতে  ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়েছে জেলা স্বাস্থা বিভাগ,ইসলামি ছাত্র মজলিস, মরহুম হাজী শেখ আব্দুল বারী ফাউন্ডেশন, সিলেট  হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি নামে চারটি প্রতিষ্ঠান। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে জেলা স্বাস্থা বিভাগের ৯ টি টিমে কাজ করছেন ডাক্তার, নার্সসহ ৭৩ জন । ক্যাম্পে রয়েছে ৪ টি ইমার্জেন্সি বেড। জরুরী প্রয়োজনে রাখা হয়েছে  ৫ টি এম্বুলেন্স। ইজতেমার প্রথমদিনের রাত ৮ টা পর্যন্ত স্বাস্থ্য বিভাগের ক্যাম্প প্রাথমিক সেবা নিয়েছেন ২১৪ জন। স্বাস্থ্য বিভাগ ২২ আইটেমের ঔষুধ বিতরণ করেছেন। ৭০০ জন মুসল্লিকে সেবা দিয়েছে ইসলামি ছাত্র মজলিস। শেখ আব্দুল বারী ফাউন্ডেশন দিয়েছে  ২০০ জন মুসল্লিকে। সিলেট  হ্যানিম্যান হোমিও প্যাথি সোসাইটি দাবী করছেন ১৫০০ মুসল্লিকে প্রথম দিনে সেবা দিয়েছেন তাঁরা। রাত দিন ২৪ ঘন্টা জমাতিদের প্রাথমিক চিকিৎসা প্রদানে কাজ করবে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পগুলো।
ফায়ার সার্ভিস: ইজতেমা মাঠের অগ্নি নির্বাবক কাজে নিয়োজিত রয়েছে জেলা ফায়ার সার্ভিসের একটি দল। দলে আছে উপপরিচালকসহ ১৬ জন সদস্য। ফায়ার সার্ভিস দল ১ টি এ্যাম্বুলেন্স, ১টি পানিবাহী গাড়ি, ৫টি অগ্নি নির্বাপন যন্ত্রসহ দায়িত্ব পালন করেছেন।
গ্রামীণ ফোনের টাওয়ার: ইজতেমা ময়দানে মুসল্লিদের যোগাযোগের সুবিধার্থে গ্রামীণফোনের পক্ষ থেকে তিনদিনের জন্যে বসানো হয়েছে  অস্থায়ী টাওয়ার। দুটি জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক নেটওয়ার্ক চালু রাখতে কাজ করছে গ্রামীণ কোম্পানীর নিজস্ব লোক।

  • [১]